টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবি শিক্ষার্থীর হল সিট বাতিল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট থাকার দায়ে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী এবং থিয়েটার অ্যান্ড

2026-04-09T20:01:13+00:00
2026-04-09T20:01:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবি শিক্ষার্থীর হল সিট বাতিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম 
শাহরিয়ার ইসলাম তুষার। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট থাকার দায়ে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র শাহরিয়ার ইসলাম তুষারের হলের সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে আপনার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , আগামী ০৭ (সাত) দিনের মধ্যে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিয়ে আপনাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।


উল্লেখ, গত গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম তুষারসহ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ঢাবি  টিএসসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: