বিএনপি নেতার মাদকাসক্ত ছেলে আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ভিডিও করা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে হরিপুর ইউনিয়ন

2026-04-09T20:14:38+00:00
2026-04-09T20:14:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএনপি নেতার মাদকাসক্ত ছেলে আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম 
প্রতীকী ছবি
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ভিডিও করা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে হরিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কোকিল উদ্দিনের ছেলে নয়ন। মাদকাসক্ত নয়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করার অভিযোগ রয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্কুল মাঠে শিক্ষকদের ও শিক্ষার্থীদের মারপিটের চেষ্টা করেন। এলাকাবাসী বাধা দিতে গেলে তিনি ইট-পাটকেল ছুড়ে তাদেরও আহত করেন। এতে প্রায় ৩০ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর চাটমোহর থানা পুলিশ নয়নকে আটক করে ৮ এপ্রিল সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা বাদী হয়ে মামলা দায়ের করলে ৯ এপ্রিল নয়নকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নয়নের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পাবনা  চাটমোহর  হরিপুর  মাদকাসক্ত  নয়ন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: