শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্র এবং পোস্টাল ভোটের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফলাফলে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট।
এ আসনে মোট ভোটার উপস্থিতি হয়েছে ৫০.৫২ শতাংশ।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এবং সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণের সময় কিছু স্থানে জাল ভোটের ঘটনা ধরা পড়ায় সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে এই আসনের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ভোট নির্ধারিত থাকলেও এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয়।
সময়ের আলো/আরবিএন