ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য আর নেই

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সি. ডি. গোপীনাথ ভারতের চেন্নাইয়ের আদিয়ার এলাকায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার

2026-04-09T21:20:18+00:00
2026-04-09T21:20:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য আর নেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩১)
সি. ডি. গোপীনাথ। ছবি : সংগৃহীত
ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সি. ডি. গোপীনাথ ভারতের চেন্নাইয়ের আদিয়ার এলাকায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার এ মহাপ্রয়াণ হয়। ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য হিসেবে জীবিত ছিলেন তিনি।

চেন্নাই (তৎকালীন মাদ্রাজ) শহরে জন্ম নেওয়া গোপীনাথ ১৯৫১-৫২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অভিষেক টেস্টেই তিনি দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪২ রান করেন, যা তাকে শুরুতেই আলাদা পরিচিতি এনে দেয়।

একই সিরিজের শেষ টেস্টে চেন্নাইয়ে ৩৫ রান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ক্যাচ নেন তিনি। সেই ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে ভারত নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয় পায়, যার অংশ ছিলেন গোপীনাথ।

দেশের হয়ে তিনি মোট ৮টি টেস্ট ম্যাচে ২৪২ রান করেন। 


প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩ ম্যাচে তার সংগ্রহ ৪ হাজার ২৫৯ রান, যার মধ্যে রয়েছে ৯টি শতক ও ২৩টি অর্ধশতক। 

রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ২ হাজার ৩৪৯ রান। ১৯৫৮-৫৯ মৌসুমে ২৩৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে মাদ্রাজ দলের অধিনায়কত্ব করেন তিনি। 

খেলোয়াড়ি জীবন শেষে প্রশাসক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপীনাথ। সত্তরের দশকে জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দিয়ে পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   ভারত  টেস্ট  জয়ী  দল  সদস্য  গোপীনাথ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: