‘ইচ্ছাকৃতভাবে আমার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং। সম্প্রতি মুম্বাইয়ে তার এক কনসার্ট চলাকালীন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কনসার্ট ভেন্যুর

2026-04-09T21:47:52+00:00
2026-04-09T21:47:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘ইচ্ছাকৃতভাবে আমার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম 
ভারতীয় জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং। ছবি : সংগৃহীত
ভারতীয় জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং। সম্প্রতি মুম্বাইয়ে তার এক কনসার্ট চলাকালীন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কনসার্ট ভেন্যুর উঁচু গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন রুহি নামের এক তরুণী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তরুণীকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি গেটের ওপর দিয়ে ঝুলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিচ্ছেন। এরপর সেই তরুণী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খোলেন। তার দাবি, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে; যা এখন তার মানহানি ও হেনস্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।


সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কনসার্টের বৈধ টিকিট থাকা সত্ত্বেও আমাকে দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তীব্র গরমের মধ্যে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ধৈর্য হারিয়ে আমি গেট টপকে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিই।’ 


রুহি বলেন, ‘আমি ভেবেছিলাম, মেয়ে দেখে নিশ্চয়ই ছেড়ে দেবেন। কিন্তু, ওরা ইচ্ছাকৃতভাবে, আপত্তিকর নিশানায় আমার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। তাই আমি সাইবার ক্রাইমের দ্বারস্থ হচ্ছি।’ 

এদিকে হানি সিং নিজে ওই ভিডিওটি দেখে রুহিকে ‘সিংহী’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে। গায়কের এমন মন্তব্য তরুণীর মনোবল বাড়ালেও সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে বিতর্ক থামছে না। 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ভিডিও  ভারত  জনপ্রিয় গায়ক  ইয়ো ইয়ো হানি সিং 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: