তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল

শেরপুর সংবাদদাতা

সারাদেশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা

2026-04-09T22:21:03+00:00
2026-04-09T23:11:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শেরপুর-৩ আসন
তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল
শেরপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১১:১১ পিএম
বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ছবি : সংগৃহীত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়াও কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। 

এতে মাহমুদুল হক রুবেল প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮। বাতিল ভোট ২ হাজার ৮৬। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। 

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।

এ আসনে মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।


রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

তিনি জানান, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এবং সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

ভোটগ্রহণের সময় কিছু স্থানে জাল ভোটের ঘটনা ধরা পড়ায় সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে এই আসনের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ভোট নির্ধারিত থাকলেও এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয়।

সময়ের আলো/আরবিএন 





  বিষয়:   শেরপুর  শ্রীবরদী  ঝিনাইগাতী  উপনির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: