সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার স্পিকারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে

2026-04-09T23:47:55+00:00
2026-04-09T23:50:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার স্পিকারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১১:৫০ পিএম
স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি পার্লামেন্টারি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি পার্লামেন্টারি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ বৈঠক অনুষ্টিত হয়।

বৈঠকে মিল্টন ডিক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর দেশটিকে স্বীকৃতি প্রদানকারী প্রথম কয়েকটি দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সম্প্রতি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্র জোরদারের গুরুত্ব তুলে ধরেন। 

একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানও তিনি প্রশংসা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। 

সংসদ সদস্যদের মধ্যে যৌথ কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়। 


পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য প্রভাব ও জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করা হয়।

সফরকালে অস্ট্রেলীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

তারা জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এছাড়া প্রতিনিধিদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। তারা জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো স্পিকার বাংলাদেশ সফর করলেন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া  সংসদ  গণতন্ত্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: