মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবার ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অ্যাকাউন্টে জানিয়েছে, দুই মন্ত্রী বর্তমান পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন।
এছাড়া, ‘এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়েও’ তারা আলোচনা করেছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক যুদ্ধ এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ইরানের হামলার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
সময়ের আলো/কেএইচও