এই অমাবস্যায় ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-11-07T03:17:23+00:00
2026-11-07T03:18:10+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এই অমাবস্যায় ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:১৭ এএম  আপডেট: ০৭.১১.২০২৬ ৩:১৮ এএম
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ডের টারম্যাকে মার্কিন বিমান বাহিনীর একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান। ছবি : সংগৃহীত
ইরানে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যে অমাবস্যার রাত হওয়ায় কম আলো সামরিক অভিযানের জন্য সুবিধাজনক হতে পারে।

তবে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে ট্রাম্প উল্লেখ করেছেন, ইরানে হামলা চালানোর বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।

ট্রাম্প বলেন, সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।

এদিকে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অভিযানের প্রস্তুতি নিলেও প্রেসিডেন্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, টেলিফোন আলাপে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি দেশের ভূখণ্ডকে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।

সংঘাত এড়াতে কাতারের মধ্যস্থতায় ইরান পারমাণবিক ইস্যুতে বৃহস্পতিবার একটি প্রস্তাব ওয়াশিংটনে পাঠালেও তেহরান ৭টি শর্ত জুড়ে দিয়েছে। খবর রয়টার্সের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন— নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্তি ও ক্ষতির ক্ষতিপূরণসহ শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি খুলবেন না এবং আলোচনাতেও বসবেন না।

সম্প্রতি কেশম দ্বীপে সীমিত মার্কিন হামলা এবং সেন্টকমের প্রস্তুতির মধ্যে দুই দেশের অবস্থান ও কূটনৈতিক প্রচেষ্টার দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের চরম আশঙ্কা দেখা দিয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইরান  সামরিক অভিযান  বৃহস্পতিবার  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  বৈঠক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ডোনাল্ড ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: