প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৪০ এএম
আহমেদ আল-শারা ও মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীতসিরিয়ার নতুন সরকারের সঙ্গে সৌদি আরবের প্রথম প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। আহমেদ আল সারার নেতৃত্বাধীন এই সরকারের সঙ্গে করা চুক্তিটির মাধ্যমে সিরীয় সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর আহমেদ আল সারার নেতৃত্বে পাঁচ বছর মেয়াদি একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই প্রতিরক্ষা চুক্তিটিসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
যদিও চুক্তির বিস্তারিত শর্তগুলো প্রকাশ করা হয়নি, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন— এই চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব ও সিরিয়া পুনরায় গভীর সামরিক সম্পর্ক গড়ে তোলার পথে হাঁটছে।
সময়ের আলো/আতা