প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
ইইউর মুখপাত্র পাওলা পিনহো। ছবি : সংগৃহীতরাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটি বলছে, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তিচুক্তিতে পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি। এ ক্ষেত্রে যুদ্ধ শুরু করা পক্ষের সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৬ নভেম্বর) ইইউর মুখপাত্র পাওলা পিনহো বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় এখনো অনেক কিছু করার রয়েছে। তবে সবার আগে যুদ্ধ শুরু করা পক্ষের আন্তরিকতা প্রয়োজন।
তিনি বলেন, ‘এ বিষয়ে অনেক কাজ বাকি রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যিনি প্রথমে যুদ্ধ শুরু করেছেন, তার পক্ষ থেকে সদিচ্ছা থাকতে হবে।’
সম্প্রতি রাশিয়ার সঙ্গে এমন একটি চুক্তির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ‘পুরো ইউরোপ’ যুক্ত থাকবে বলে উল্লেখ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই ইইউর পক্ষ থেকে এ বক্তব্য এল।
পাওলা পিনহো আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জোটটির নিজের। অর্থাৎ নিজেদের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্তে ইইউর নিজস্ব ভূমিকা ও কর্তৃত্ব রয়েছে।
সূত্র : এএফপি
সময়ের আলো/এমকে