ইয়েমেনের তাইজে বাজারে বিমান হামলা, হতাহত ৩০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় একটি জনবহুল বাজারে বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। শুক্রবার (৬

2026-11-06T18:39:02+00:00
2026-11-06T18:39:02+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনের তাইজে বাজারে বিমান হামলা, হতাহত ৩০ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় একটি জনবহুল বাজারে বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে চালানো এ হামলায় হতাহতের এ তথ্য জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি। 

তাইজে কর্মরত নিজস্ব সংবাদদাতার বরাতে আল-মাসিরাহ জানায়, হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩০ জনের বেশি বলে ধারণা করা হচ্ছে। হামলার পর নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধারে তল্লাশি চলছিল। এ সময় আকাশে যুদ্ধবিমানও উড়তে দেখা যায়। বাজারটিতে তিন দফা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ ছাড়া রাজধানী সানার হামদান এলাকায় তীব্র হামলার খবর দিয়েছে আল-মাসিরাহ। এতে দুটি গভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। একই সঙ্গে সাদা প্রদেশের মাজজ জেলায় হামলার কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি।


আল-মাসিরাহর প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব সীমান্তবর্তী শাদা এলাকা ও আশপাশের কয়েকটি জেলায় গোলাবর্ষণ এবং রকেট হামলা চালানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইয়েমেন  তাইজ  বাজার  বিমান হামলা  হতাহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: