তাঁবু নেই, শীত-বৃষ্টিতে চরম দুর্ভোগের শঙ্কায় গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে তাঁবু ও শীতকালীন সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকায় তাঁবু, ত্রিপলসহ

2026-11-06T17:20:11+00:00
2026-11-06T17:20:11+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তাঁবু নেই, শীত-বৃষ্টিতে চরম দুর্ভোগের শঙ্কায় গাজাবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
ছবি : সংগৃহীত
গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে তাঁবু ও শীতকালীন সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকায় তাঁবু, ত্রিপলসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ রয়েছে তাদের।

গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত শিবিরগুলোতে দিন দিন দুর্ভোগ বাড়ছে। এর মধ্যেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রথম নিম্নচাপজনিত আবহাওয়া ব্যবস্থা গাজায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কায় পরিবারগুলো আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে। 

তবে শিবিরগুলোতে ব্যবহৃত নাইলনের তাঁবু ভারী বৃষ্টি ও বন্যা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। গত শীতেও বৃষ্টির পানিতে এসব তাঁবু তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি। এ পরিস্থিতিতে গাজাবাসীর জরুরি ভিত্তিতে নতুন তাঁবু প্রয়োজন।


গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে বর্তমানে তিন লাখের বেশি তাঁবু প্রয়োজন। পাশাপাশি কম্বল, বিছানাপত্র ও শীতের পোশাকের মতো আশ্রয়-সহায়ক সামগ্রীরও সংকট রয়েছে।

দেইর আল-বালাহর পশ্চিমাঞ্চলের একটি শিবিরের পরিস্থিতি তুলে ধরে ওই ব্যক্তি জানান, শিবিরটি কাদামাটি ও বালুময় জায়গায় অবস্থিত। সেখানে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, এমনকি মৌলিক অবকাঠামোও গড়ে ওঠেনি। ফলে আগামী কয়েক ঘণ্টা ধরে পুরো উপত্যকায় বৃষ্টি হলে শিবিরের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়তে পারে।

সূত্র : আল জাজিরা 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   তাঁবু  শীত  বৃষ্টি  চরম দুর্ভোগ  শঙ্কা  গাজাবাসী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: