মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে সমঝোতার আহ্বান মিশরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে নমনীয় মনোভাব দেখানো এবং সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে মিশর। বৃহস্পতিবার

2026-11-06T17:15:13+00:00
2026-11-06T17:15:13+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে সমঝোতার আহ্বান মিশরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম 
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে নমনীয় মনোভাব দেখানো এবং সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে মিশর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। 

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি এক বিবৃতিতে জানান, দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ উঠে আসে।

বিবৃতিতে বলা হয়, সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আবদেলাত্তি। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা আরও বাড়লে পুরো অঞ্চলসহ বিশ্বকে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির মুখে পড়তে হতে পারে।


এদিকে, আরাগচি একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে ফোনে কথা বলেছেন। তাদের মধ্যে কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মধ্যপ্রাচ্য  সংঘাত  সমঝোতা  আহ্বান  মিশর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: