প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি : সংগৃহীতমধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারের আমিরি দিওয়ানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা এবং উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বিবৃতিতে আরও বলা হয়, বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংলাপ অব্যাহত রাখা ও কূটনৈতিক উপায় অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন আমির শেখ তামিম।
এদিকে ট্রাম্পের সঙ্গে শেখ তামিমের এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইরানের শীর্ষ কূটনীতিকের ধারাবাহিক যোগাযোগ চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ক্ষতির পরও ট্রাম্প ইরানে আবার হামলা শুরু করতে পারেন—এমন আশঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
সময়ের আলো/জেডি