যুক্তরাষ্ট্রের ‘কাগুজে প্রতিশ্রুতিতে’ ফিরবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দেওয়া শুধু লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে দেশটির সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনায় বসবে না ইরান। ওয়াশিংটনকে আগে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিজেদের

2026-11-06T19:12:05+00:00
2026-11-06T19:12:05+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ‘কাগুজে প্রতিশ্রুতিতে’ ফিরবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দেওয়া শুধু লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে দেশটির সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনায় বসবে না ইরান। ওয়াশিংটনকে আগে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপ ইরানকে নিজের চোখে দেখতে হবে। এমন পদক্ষেপ দেখা গেলে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ক্ষেত্র তৈরি হতে পারে।

গত দেড় বছরে চার দফা আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে সব আলোচনা ভেস্তে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির তিন ঘণ্টার বৈঠকের উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন বাঘেরি কানি।


তিনি জানান, বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়, যাতে খামেনির নেতৃত্বে ইরান-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে মস্কো স্পষ্ট ধারণা পায়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  কাগুজে প্রতিশ্রুতি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: