এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদে ভুলের কারণে কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক

2026-11-06T20:33:39+00:00
2026-11-06T20:33:39+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত ২৮ অক্টোবর টোকিওতে বৈঠক করেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদে ভুলের কারণে কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে দেওয়া তার একটি পোস্টের ইংরেজি অনুবাদে ভুল করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে।

শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আকাজাওয়া। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আকাজাওয়া বলেন, অনুবাদের এই ভুলের কারণে বাংলাদেশিদের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে জাপানের অর্থনীতিমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর পরিচয়ই জানেন না। বিষয়টিকে তিনি ‘গুরুতর’ বলে উল্লেখ করেন।

গত ২৮ অক্টোবর জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টে আকাজাওয়া জানিয়েছিলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। পোস্টটির সঙ্গে বৈঠকের কয়েকটি ছবিও যুক্ত করেছিলেন তিনি। তবে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজি সংস্করণে তারেক রহমানের পরিবর্তে শেখ হাসিনার নাম উঠে আসে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

এটি অবশ্য প্রথম ঘটনা নয়। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে আকাজাওয়ার দেওয়া আরেকটি পোস্টেও একই ধরনের ভুল করে এক্সের অনুবাদ প্রযুক্তি। সেখানে কুয়েতের মন্ত্রীর পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল বলে জানান আকাজাওয়া।

তিনি বলেন, ‘আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’ এ ধরনের ভুল সংশোধনে এক্স কর্তৃপক্ষের প্রতি অনুবাদ প্রযুক্তি ঠিক করার আহ্বানও জানান তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এক্সের অনুবাদ  তারেক রহমান  হাসিনা  বিব্রত  জাপানের মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: