সৌদিতে সেনা পাঠানোর দ্বারপ্রান্তে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত

2026-11-07T05:56:09+00:00
2026-11-07T05:56:09+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন
সৌদিতে সেনা পাঠানোর দ্বারপ্রান্তে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ এএম 
আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি পাস হওয়ায় এখন সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েনের পথ সুগম হলো।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটিতে মক্কা জোটে যোগ দেওয়ার পক্ষে ভোট দেন ২৭৯ জন আইনপ্রণেতা। বিপরীতে ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১১৯ জন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি ও তার মিত্র জোটের পাশাপাশি প্রধান বিরোধী দলগুলোও বিলটির সমর্থনে ভোট দেয়।

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান গেজেট প্রকাশ করার পর থেকেই এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এই তিন দেশীয় সামরিক চুক্তির মূল শর্ত হলো— জোটভুক্ত কোনো দেশ সশস্ত্র হামলার মুখোমুখি হলে বাকি দেশগুলো তা প্রতিরোধে এগিয়ে আসবে।

উল্লেখ্য, গত আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এমন এক সময়ে তুর্কি পার্লামেন্ট চুক্তিটি পাস করল, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়মিত হামলার মুখে রয়েছে সৌদি আরব। এ চুক্তির আওতায় সৌদি আরবকে সুরক্ষা দিতে দ্রুতই সেখানে পৌঁছাবে তুর্কি বাহিনী।

তবে তারা সরাসরি ইয়েমেনে ঢুকে কোনো স্থল অভিযানে অংশ নেবে না; বরং সৌদির অভ্যন্তরে অবস্থান করেই তাদের ভূখণ্ড প্রতিরক্ষায় নিয়োজিত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি আরব  পাকিস্তান  মক্কা প্রতিরক্ষা চুক্তি  তুরস্ক  পার্লামেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: