পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে এ নিন্দা

2026-04-10T09:20:20+00:00
2026-04-10T09:20:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২০ এএম 
খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইল। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে এ নিন্দা জানানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া বার্তায় জানানো হয়েছে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

Advertisement
এতে আরও জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।


এরআগে, ইসরাইল ‘ইসরায়েল একটি শয়তান শক্তি এবং মানবতার অভিশাপ’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পাকিস্তান  প্রতিরক্ষামন্ত্রী  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: