এবার এপস্টেইনকাণ্ডে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন।এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল এবং

2026-04-10T10:45:49+00:00
2026-04-10T10:45:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার এপস্টেইনকাণ্ডে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ এএম 
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি : সংগৃহীত
এবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল এবং এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে।’ 

তবে হঠাৎ মেলানিয়া কেন এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি।


তিনি জানান, তিনি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। 

তিনি বলেন, ‘আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।’ 

তিনি আরও বলেন, ‘সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে তার ও এপস্টেইনকে নিয়ে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো হচ্ছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এপস্টেইনকাণ্ড  ‍মেলানিয়া ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: