তেল আবিবে রাতভর হামলার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাতভর নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা

2026-04-10T14:58:31+00:00
2026-04-10T14:58:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তেল আবিবে রাতভর হামলার সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম 
সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। ছবি : সংগৃহীত
রাতভর নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা এবং হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যায়। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েল জানায়, তারা রাতভর লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের কয়েকটি স্থানে রকেট নিক্ষেপ করেছে। এই সংঘর্ষ এমন সময়ে ঘটছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননে ইসরায়েল সীমিত আকারে হামলা চালাবে।

হিজবুল্লাহ আরও জানায়, শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এ ছাড়া নাবাতিয়ার আল-খিয়াম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর ওপরও রকেট হামলা করা হয়েছে বলে তারা দাবি করেছে।

তবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


এদিকে তেল আবিবে তোলা ছবিতে দেখা যায়, লেবানন থেকে হামলার সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। 

হামলার সতর্কবার্তার পর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন মানুষ আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইসরায়েল  লেবানন  সশস্ত্র  গোষ্ঠী  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: