ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ উল্লেখ করে দেওয়া পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা ‍মুহাম্মদ আসিফ। যুদ্ধবিরতি না মেনে

2026-04-10T15:03:46+00:00
2026-04-10T15:03:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ উল্লেখ করে দেওয়া পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম 
খাজা মুহাম্মদ আসিফ। সংগৃহীত ছবি
ইসরায়েলকে ‘শয়তানি শক্তি’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা ‍মুহাম্মদ আসিফ। যুদ্ধবিরতি না মেনে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তিনি পোস্টটি দিয়েছিলেন। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত পোস্টটি জেরুজালেমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, যেখানে বলা হয়, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

মুছে ফেলা ওই পোস্টে আসিফ লিখেছিলেন, যখন ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, এমন সময় ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি পোস্টে আরও লিখেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। 


তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে নির্বিচারে রক্তপাত ঘটিয়ে গণহত্যা চালাচ্ছে। খাজা আসিফ অত্যন্ত কঠোর ভাষায় বলেন যে, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছে তারা যেন নরকের আগুনে পোড়ে। তার এই বিস্ফোরক মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে আসে।

পরে পোস্টটির প্রতিক্রিয়ায় সমালোচনা সৃষ্টি হলে খাজা মুহাম্মদ আসিফ পোস্টটি ডিলেট করে দেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসরায়েল  পোস্ট  পাকিস্তান  প্রতিরক্ষা  মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: