এবার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ৩২ ঘণ্টার জন্য

2026-04-10T15:15:39+00:00
2026-04-10T15:17:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৩:১৭ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ৩২ ঘণ্টার জন্য ইউক্রেন যুদ্ধের বিরতি ঘোষণা করেছে। তবে এ বিষয়ে কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী জানা যায়, শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন। যা শেষ হবে রোববার মধ্যরাতে। 

সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে সম্ভাব্য উসকানি মোকাবিলায় সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট।

মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হলেও ইউক্রেন এখনো সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে আগের বহু অস্থায়ী বিরতি সংঘাতের মাধ্যমেই ভাঙ্গার কারণে এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে। 

জানা যায়, যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ইস্টার  সানডে  রাশিয়া  প্রেসিডেন্ট  ভ্লাদিমির  পুতিন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: