তেল না পেয়ে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে পাম্পে গেলেন ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ী জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড তার নিজ গেঞ্জিতে প্রিন্ট করেছেন, যা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।শুক্রবার

2026-04-10T15:34:07+00:00
2026-04-10T15:37:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তেল না পেয়ে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে পাম্পে গেলেন ব্যবসায়ী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৩:৩৭ পিএম
নিজের গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করেছেন ব্যবসায়ী। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ী জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড তার নিজ গেঞ্জিতে প্রিন্ট করেছেন, যা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে ওই গেঞ্জি পরে মোটরসাইকেলে করে চলাচল করতে দেখা যায় নূর মোহাম্মদ নামের ওই ব্যবসায়ীকে।

তিনি উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারে তার ‘সোনালী টেলিকম এন্ড ইলেকট্রনিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, গত ৫ এপ্রিল সিরাজগঞ্জের কাজিপুর মোড় এলাকায় একটি তেলের পাম্পে তেল নিতে গেলে তাকে তেল দেওয়া হয়নি। তাকে বলা হয়, তেল নিতে ফুয়েল কার্ড লাগবেই। এরপর ৬ এপ্রিল তিনি ফুয়েল কার্ডটি গেঞ্জির সঙ্গে প্রিন্ট করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সম্মুখভাগে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা রয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি সংযুক্ত আছে। 

অন্যদিকে গেঞ্জির পেছনের অংশে ফুয়েল কার্ডের মাধ্যমে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রিন্ট করা হয়েছে।


নূর মোহাম্মদ বলেন, তিনি যখন প্রয়োজনীয় জ্বালানির জন্য পাম্পে যেতেন, তখন অনেক সময় বলা হতো তেল নেই। পরে ফুয়েল কার্ড চালু হলে তিনি সেই কার্ড সংগ্রহ করেন। তবে কার্ডটি আকারে বড় হওয়ায় অনেক সময় ভুলবশত সঙ্গে নিতে পারতেন না।

তিনি জানান, একদিন পাম্পে জ্বালানি নিতে গেলে তাকে কার্ড দেখাতে বলা হয়। তখন তিনি কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ জানায়, এভাবে হবেনা, মূল কার্ডই লাগবে। 

এ অবস্থায় তিনি বিকল্প চিন্তা করেন। কার্ডটি যেহেতু বড় এবং বহন করা কষ্টকর, তাই সেটি তিনি নিজের গেঞ্জিতে প্রিন্ট করে নিয়েছেন বলে জানান নূর মোহাম্মদ।

তিনি আরও বলেন, যতদিন এই অবস্থা থাকবে, ততদিন এই গেঞ্জি ব্যবহার করব। এটাই হচ্ছে আমার, আই হ্যাভ এ প্ল্যান। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   সিরাজগঞ্জ  কামারখন্দ  প্রিন্ট  ফুয়েল  কার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: