নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকা না পেয়ে এক নারীকে গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

2026-04-10T16:26:12+00:00
2026-04-10T16:26:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম 
মাকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা। ছবি : সময়ের আলো
খুলনার রূপসা উপজেলায় নেশার টাকা না পেয়ে এক নারীকে গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রূপসা থানার আইচগাতি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। কিন্তু স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। 

পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

নিহত নারী হলেন, আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৫০)। আর ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম (৩০)। মিম্মি ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়দের বরাতে এসআই উজ্জ্বল বলেন, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মায়ের কাছ থেকে টাকা নিতেন। সকালে নেশার টাকার চাইলে মা মিম্মি বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।


এক পর্যায়ে বাড়ির পাশে পড়ে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন নাদিম। এতে মিম্মি বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আইচগাতি ক্যাম্পে খবর দিলে সকাল পৌনে ৯টার দিকে পুলিশ গিয়ে নাদিমকে আটক করে বলে জানান তিনি।

নিহতের মেয়ে শিলা বলেন, আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল; কিন্তু কেউ এগিয়ে আসেনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, আটক নাদিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সময়ের আলো/জোই


  বিষয়:   খুলনায  নেশা  টাকা  মা  পিটিয়ে হত্যা  আটক  ছেলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: