আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য আল মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের আগস্টে স্থানীয়

2026-04-10T16:38:56+00:00
2026-04-10T16:40:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৪:৪০ পিএম
স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য আল মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের আগস্টে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের বাসিন্দা। তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।


​গজারিয়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মামুন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। সর্বশেষ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, মামুন মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

সময়ের আলো/জোই

  বিষয়:   আলোচিত  স্বেচ্ছাসেবক লীগ নেতা  গ্রেফতা  মুন্সীগঞ্জ  গজারিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: