হা‌ম উপসর্গে ব‌রিশা‌লে আরও ২ শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নি‌য়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

2026-04-10T17:40:27+00:00
2026-04-10T17:40:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হা‌ম উপসর্গে ব‌রিশা‌লে আরও ২ শিশুর মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম 
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নি‌য়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নি‌য়ে শিশু মৃত‌্যুর সংখ‌্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছে ১৪ জ‌নে।

শুক্রবার (১০ এপ্রিল)  বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির।

মৃত সাদিয়া (২ বছর) বরিশালের মুলাদী উপজেলার কা‌জিরচর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের রাজী‌বের মে‌য়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপ‌জেলার চাখার ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের হা‌বিবুর রহমা‌নের ছে‌লে।


জানান, এই দুই শিশু ৮ এ‌প্রিল দুপুর ২টার দি‌কে হাসপাতা‌লে ভ‌র্তি হয় হাম উপসর্গ নি‌য়ে এবং শুক্রব‌ার ভো‌রে দুজনারই মৃত‌্যু হয় এক ঘণ্টার ব‌্যবধা‌নে। সা‌দিয়ার মৃত‌্যু হয় ভোর রাত চারটার দিকে ও রা‌কি‌বের মৃত্যু হয় পাঁচটার দিকে। এই নি‌য়ে হাসপাতা‌লে হাম উপস‌র্গে ৫ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

প‌রিচালক জানান, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হাম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   হা‌ম উপসর্গ  ব‌রিশা‌ল  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: