‘মায়ের বান্ধবী’ পরিচয়ে শিশুকে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যালয় ছুটির পর এক শিশুকে ‘মায়ের বান্ধবী’ পরিচয়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে

2026-04-10T17:43:45+00:00
2026-04-10T17:43:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘মায়ের বান্ধবী’ পরিচয়ে শিশুকে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম 
ভুক্তভোগী জান্নাত (৮)। ছবি : সংগৃহীত
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যালয় ছুটির পর এক শিশুকে ‘মায়ের বান্ধবী’ পরিচয়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে শিশুটিকে দূরে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভুক্তভোগী জান্নাত (৮) ছায়কোট এলাকার সফিকুল ইসলামের মেয়ে। সে তার নানা তাজুল ইসলামের বাড়িতে থেকে ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

সহপাঠীদের বরাত দিয়ে আরও জানা যায়, বিদ্যালয় ছুটির পর তিনজন একসঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা এসে তাদের সামনে থামে। বোরকা পরা এক নারী জান্নাতকে ডেকে বলেন, তিনি তার মায়ের বান্ধবী এবং তাকে বাড়িতে পৌঁছে দেবেন।

প্রথমে জান্নাত যেতে রাজি না হলেও ওই নারী ব্যাগ দেখিয়ে বলেন, তার জন্য কিছু জিনিস এনেছেন। পরে কথায় প্রলুব্ধ হয়ে জান্নাত সিএনজিতে উঠে পড়ে।

এরপর শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও পায়ে থাকা রূপার নুপুর খুলে নেওয়া হয়। পরে ছায়কোট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বরকইট বাজার এলাকায় তাকে ফেলে রেখে যায় ছিনতাইকারী চক্র।


প্রত্যক্ষদর্শী সারওয়ার সোহেল জানান, শিশুটিকে রাস্তার পাশে কান্নারত অবস্থায় দেখে স্থানীয়রা তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে নিয়ে আসেন।

শিশুটির নানা তাজুল ইসলাম জানান, সহপাঠীদের কাছ থেকে ঘটনা জানার পর তারা খোঁজাখুঁজি শুরু করেন। বিকাল ৩টার দিকে খবর পান জান্নাত বরকইট এলাকায় আছে। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, এ ধরনের একটি চক্র কয়েক মাস ধরে এলাকায় সক্রিয় রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কুমিল্লা  চান্দিনা  বিদ্যালয়  ছুটি  শিশু  স্বর্ণালঙ্কার  ছিনতাই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: