মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামার থেকে দুই বস্তায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে

2026-04-10T18:54:04+00:00
2026-04-10T18:54:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার
শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম 
৫ লাখ পিস ইয়াবা উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামার থেকে দুই বস্তায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়।

অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায় যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস। 

পলাতক আসামি রঙ্গীখালী ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে। 


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতেই নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  হ্নীলা  খামার  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: