কৃষকদের জন্য ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

জ্বালানি তেলের সংকটে যখন কৃষিখাতে প্রভাব পড়তে শুরু করেছে, তখন মাদারীপুরের শিবচরে কৃষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রান্তিক

2026-04-10T19:19:19+00:00
2026-04-10T19:19:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষকদের জন্য ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম 
ন্যায্য মূল্যে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ। ছবি : সময়ের আলো
জ্বালানি তেলের সংকটে যখন কৃষিখাতে প্রভাব পড়তে শুরু করেছে, তখন মাদারীপুরের শিবচরে কৃষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রান্তিক কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখতে ন্যায্য মূল্যে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। উদ্বোধনের পরপরই কৃষকদের মাঝে ডিজেল বিতরণ শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচকাজে ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকেরা সংকটে পড়েন। পেট্রল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। এ পরিস্থিতিতে ডিপো থেকে সরাসরি ডিজেল সংগ্রহ করে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। 


তারা জানান, আগে পাম্পে গিয়ে নিয়মিত তেল না পেয়ে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এখন সরাসরি ডিজেল পাওয়ায় সেচ কার্যক্রম চালানো সহজ হয়েছে।

শিরুয়াইল ইউনিয়নের কৃষক মজিবর সরদার বলেন, বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।

আরেক কৃষক জালাল হাওলাদার বলেন, আমাদের মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগ অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো। এখন সরাসরি তেল পেয়ে চাষাবাদ চালাতে সুবিধা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের জন্য আসছেন। কিন্তু সরবরাহ সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   মাদারীপুর  শিবচর  জ্বালানি  তেল  ডিজেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: