দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিভেজা দুপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ

2026-04-10T19:11:23+00:00
2026-04-10T19:11:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:১১ পিএম 
দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিভেজা দুপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহত যাত্রীদের আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে এই সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের চালক গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরা আতঙ্কে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, বৃষ্টির মধ্যে হঠাৎ বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। শব্দটা অনেক জোরে ছিল। আশপাশের মানুষ দৌড়ে এসে আহতদের উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাস্থলটি হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে। তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে কোনো আহতকে পাওয়া যায়নি, স্থানীয়রা তাদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

সময়ের আলো/আরবিএন





  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  যাত্রীবাহী  বাস  মুখোমুখি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: