ঢামেকে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকরা

2026-04-11T05:21:32+00:00
2026-04-11T05:21:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢামেকে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:২১ এএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকরা আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন জানায়, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা নীরব থাকবে না। 

এর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টায় মিলন চত্বরে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। এতে ইন্টার্ন, ট্রেইনি চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের সম্মিলিতভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির নেতৃত্বে থাকা ডা. মোস্তফা আমীর ফয়সাল ও ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বরং এটি চিকিৎসকদের নিরাপত্তাহীনতার একটি বড় উদাহরণ।
আরও পড়ুন

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ এপ্রিল। ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অমর একুশে হলের এক শিক্ষার্থীর চিকিৎসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জরুরি বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সংশ্লিষ্ট কয়েকজনের নেতৃত্বে একদল বহিরাগত হাসপাতালে ঢুকে হামলা চালায়। এতে অন্তত দুজন চিকিৎসক আহত হন- যাদের একজন ইন্টার্ন এবং অন্যজন ট্রেইনি।

হামলার ঘটনায় নাম এসেছে নূরুল আমিন তায়েব, মাহাদী হাসান সানিম এবং মোবিন মিয়ার। এদিকে পরিস্থিতি সামাল দিতে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন ডা. নাদিম আহমেদ, যিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিটির প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে।

এএডি/
  বিষয়:   ঢামেক  হামলা  প্রতিবাদ  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: