সাক্ষাতের আগে অনুমতি নেওয়া সুন্নত

সময়ের আলো ডেস্ক

ইসলাম

কারও সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার অনুমতি চাওয়া সুন্নত। একবারঅনুমতি চেয়ে সাড়া না পাওয়া গেলে পুনরায় অনুমতি চাওয়া। সর্বোচ্চ তিনবার

2026-04-11T14:36:30+00:00
2026-04-11T14:57:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইসলাম
সাক্ষাতের আগে অনুমতি নেওয়া সুন্নত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ২:৫৭ পিএম
সংগৃহীত ছবি
কারও সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার অনুমতি চাওয়া সুন্নত। একবার অনুমতি চেয়ে সাড়া না পাওয়া গেলে পুনরায় অনুমতি চাওয়া। সর্বোচ্চ তিনবার চাওয়া। এরপরও সাড়া না পেলে কিংবা চলে যেতে বলা হলে, চলে যাওয়াই উত্তম। কিন্তু অনেককে দেখা যায় অসময়ে এসে অনুমতি চাওয়ার পর যদি অনুমতি না পায়, তা হলে রাগান্বিত হয়! সমালোচনা করতে শুরু করে। অথচ ইসলামের কথা হলো- অনুমতি না পেলে ফিরে যাও। প্রয়োজনে পরে আবার সুবিধামতো সময়ে অনুমতি প্রার্থনা করো। 

পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘যখন তোমাদেরকে ফিরে যেতে বলা হয়, তখন তোমরা ফিরে যেয়ো। এটি তোমাদের জন্য পবিত্রতর’ (সুরা নূর : আয়াত ২৮)। নবীজি (সা.) বলেছেন, ‘তিনবার অনুমতি চাইবে। এরপর যদি তোমাকে অনুমতি দেওয়া হয়, তা হলে প্রবেশ করবে, অন্যথায় চলে যাবে’ (মুসলিম : ২১৫৩)। 

একইভাবে এটিও খেয়াল রাখা জরুরি যে, কারও সঙ্গে সাক্ষাতে যাওয়ার আগে অনুমতি নেওয়া। অনুমতি ছাড়া হঠাৎ করে কারও সঙ্গে সাক্ষাতে যাওয়া অনুচিত।



/কহু
Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: