মোদির নির্বাচনী জনসভায় ৪০০ মোবাইল চুরি, প্রশ্নের মুখে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভাস্থল পোলো গ্রাউন্ড থেকে বড় ধরনের চুরির অভিযোগ উঠেছে। কয়েকশ মানুষের মোবাইল ফোন, মানিব্যাগ

2026-04-11T18:22:33+00:00
2026-04-11T18:22:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মোদির নির্বাচনী জনসভায় ৪০০ মোবাইল চুরি, প্রশ্নের মুখে প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম 
পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায়। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভাস্থল পোলো গ্রাউন্ড থেকে বড় ধরনের চুরির অভিযোগ উঠেছে। কয়েকশ মানুষের মোবাইল ফোন, মানিব্যাগ ও গয়না চুরি হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই সভায় বিপুল মানুষের সমাগম হয়। সভা শেষে একের পর এক চুরির অভিযোগ সামনে আসে। 

Advertisement
দলীয় সূত্রের দাবি, প্রায় সাড়ে চারশ কর্মী ও সমর্থকের মোবাইল ফোন হারিয়েছে। এর পাশাপাশি  অভিযোগে বলা হয়েছে, কয়েকজনের মানিব্যাগ ও সোনার গয়নাও চুরি হয়েছে। 

ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী, সভার ভিড়ের মধ্যেই অজান্তে এসব চুরির ঘটনা ঘটে। কুলটি এলাকার বাসিন্দা ঝুলন মাঝি জানান, তিনি সভায় এসে মোবাইল হারিয়েছেন এবং পরে থানায় অভিযোগ করেছেন। 

একইভাবে ফাল্গুনী দাস নামে এক নারী জানান, তার মোবাইলও ভিড়ের মধ্যে চুরি হয়েছে। তিনি দ্রুত মোবাইল উদ্ধারের দাবি জানিয়েছেন।

ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর হিরাপুর থানার সামনে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্তরা। মোবাইলসহ অন্যান্য হারানো জিনিস দ্রুত উদ্ধারের দাবিতে সেখানে স্লোগান দেওয়া হয়। 

একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রথমে পুলিশ অভিযোগ নিতে দেরি করে এবং প্রয়োজনীয় কাগজপত্র চায়। পরে অবশ্য অভিযোগ গ্রহণ করা হয়েছে।


স্থানীয় নেতৃত্বের দাবি, সভায় বাইরের লোকজন প্রবেশ করেছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি ছিল। 

তাদের অভিযোগ, এত বড় সমাবেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। এর ফলে এত সংখ্যক চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা নতুন নয় বলেও উল্লেখ করা হয়েছে। 

এর আগে, দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক সভায় মোবাইল চুরির অভিযোগ উঠেছিল। এমনকি একাধিক নেতার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে ১২ জনকে আটক করা হয়েছে। 

তবে এ বিষয়ে কোনো পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলে এবং বড় সমাবেশে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ায়। বিশেষ করে যেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেখানে এমন অভিযোগ বেশি গুরুত্ব পায়। 

/ইউএমএইচ

  বিষয়:   মোদি  নির্বাচন  জনসভা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: