হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নেওয়ার দাবিকে নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইরানের অবরোধ আরোপ করে রাখা হরমুজ প্রণালী দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নেওয়ার দাবি করেছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

2026-04-11T21:11:43+00:00
2026-04-11T21:11:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নেওয়ার দাবিকে নাকচ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১১ পিএম 
মার্কিন যুদ্ধজাহাজ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইরানের অবরোধ আরোপ করে রাখা হরমুজ প্রণালী দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নেওয়ার দাবি করেছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিনিদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি বলে জানিয়েছে তারা।  

শনিবার (১১ এপ্রিল) সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে বলেছে, ইরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নেওয়ার কথা বলেছেন মার্কিন এক কর্মকর্তা। 

এই জাহাজ নেওয়ার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যে, চাইলে তারাও হরমুজ পার হতে পারবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার পর এমন দাবি করল যুক্তরাষ্ট্র।


মার্কিন কর্মকর্তা বলেছেন, উপসাগরের পূর্ব থেকে পশ্চিমদিকে তাদের যুদ্ধজাহাজটি গেছে। এরপর হরমুজ পার হয়ে আরব সাগরে এসেছে এটি।

যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা দাবি করেছেন, এ ঘটনাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দাবি করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই হরমুজ দিয়ে পার হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিশ্বের সব দেশের স্বার্থে হরমুজ থেকে তারা মাইন অপসারণ শুরু করেছেন। যদিও গুরত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই আছে। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  হরমুজ প্রণালী  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: