একদিনে কুকুরের কামড়ে আহত ২৪, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মেলেনি ভ্যাকসিন

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তাণ্ডব চালিয়েছে দুই পাগলা কুকুর। একদিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ ২৪ জন। তবে

2026-04-11T21:17:53+00:00
2026-04-11T21:17:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
একদিনে কুকুরের কামড়ে আহত ২৪, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মেলেনি ভ্যাকসিন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তাণ্ডব চালিয়েছে দুই পাগলা কুকুর। একদিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ ২৪ জন। তবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। 

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল থেকেই কালীগঞ্জ পৌর শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া ও নিশ্চিনন্তপুর হাইস্কুল পাড়া এলাকায় দুইটি কুকুর বেপরোয়া হয়ে ওঠে। শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের কামড়ে নিশ্চিনন্তপুর হাই স্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক ও মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের শিশু কন্যা সিনথিসহ ২৪ জন আহত হন।

তবে আহতরা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হলেও রেবিস ভ্যাকসিন না পেয়ে ফিরে আসেন। ফলে বর্তমানে স্থানীয়দের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জলাতঙ্কের ভ্যাকসিন চালু করার দাবি জানান।

জানাতে চাইলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার অরুণ কুমার জানান, গতকাল (শুক্রবার) কুকুরের কামড়ে আহত হয়ে শহরের ঢাকালে পাড়া থেকে ১১ জন ও নিশ্চিন্তপুর হাই স্কুল পাড়ার এলাকার আরও ১১ জন হাসপাতালে এসেছিল। আহতদের মধ্যে বিড়ালের কামড়ের রোগীও ছিল। 


তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে রাবিস ভ্যাকসিন নেই। তাই, আহতদেরকে বাহির থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ভুক্তভোগীরা আমার কাছে আসলে বাজার থেকে তাদেরকে ভ্যাকসিন কিনে দিয়েছি। তবে, হাসপাতালের ভ্যাকসিন সংকট খুব দ্রুতই নিরসন করা হবে।


  বিষয়:   ঝিনাইদহ  কালীগঞ্জ  একদিনে  কুকুর  কামড়  আহত  উপজেলা স্বাস্থ্য কেন্দ্র  ভ্যাকসিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: