‘রেশম বাংলাদেশের সম্পদ ও ঐতিহ্য’

রাজশাহী ব্যুরো

সারাদেশ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রেশম শুধু রাজশাহীর নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ ও আমাদের ঐতিহ্য। ঐতিহ্যবাহী এই

2026-04-11T21:59:18+00:00
2026-04-11T21:59:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘রেশম বাংলাদেশের সম্পদ ও ঐতিহ্য’
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম 
রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ছবি : সময়ের আলো
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রেশম শুধু রাজশাহীর নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ ও আমাদের ঐতিহ্য। ঐতিহ্যবাহী এই শিল্পকে আধুনিকায়ন এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রেশম শিল্পের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং এর উন্নয়নের রূপরেখা তৈরির অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, রেশম শিল্পকে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে নতুনভাবে দাঁড় করাতে সরকার কাজ করছে। রেশম শিল্পের পুনরুজ্জীবনে মাঠপর্যায়ে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা পরিদর্শনের মাধ্যমে সরাসরি দেখা হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন রেশমের চাহিদা রয়েছে। তবে এর প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া কিংবা পিছিয়ে পড়ার কারণে এ নির্ভরশীলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে পলু চাষ, তুঁত গাছের উন্নয়ন এবং রেশম সুতার মান বাড়াতে গবেষণার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

রেশম শিল্পের সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী কারিগর বা ‘বোসনি’দের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১১ হাজার ৫০০ জন বোসনি রয়েছেন। বয়সের কারণে তাদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। বোসনিদের পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা না গেলে এই শিল্পের ঐতিহ্য চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রেশম শিল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজশাহী রেশম বোর্ড স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এই বোর্ডের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ শিল্পকে আধুনিকীকরণ এবং গবেষণার মাধ্যমে আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম প্রমুখ।


  বিষয়:   রাজশাহী  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  শরীফুল আলম  রেশম  ঐতিহ্য  রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: