গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চোধুরী এ্যানি।শনিবার (১১

2026-04-11T22:26:01+00:00
2026-04-11T22:26:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পিএম 
মেহেরপুরে খাল খননের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চোধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চোধুরী এ্যানি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর গ্রামে জিয়া খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, আমরা কোনো মেগা প্রজেক্ট করব না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেব। যার কারণে খাল খনন কর্মসূচি নতুন বিপ্লবে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির জন্য দেশে বিপ্লব সংঘটিত হয়েছিল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। উদ্বৃত্ত খাদ্য শস্য বিদেশে রপ্তানিও করা হতো। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। সেই কর্মসূচির আওতায় আজ জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সারা দেশে খাল খনন ও নদীর পাড়গুলোতে গাছ লাগানোর কারণে জলবায়ু এবং পরিবেশ অনেক উন্নত হবে। পাশাপাশি খালের সঙ্গে নদীর সংযোগ হচ্ছে। পানি প্রবাহের কারণে নৌপরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে।

খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খাঁন, জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাবেক এমপি মাসুদ অরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   মেহেরপুর  গ্রাম  উন্নয়ন  অগ্রাধিকার  প্রধানমন্ত্রী  পানিসম্পদ মন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: