ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠকশেষ হয়েছে। একটি সূত্র অনুযায়ী, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।পাকিস্তানের দুজন সরকারি

2026-04-11T22:19:36+00:00
2026-04-11T22:20:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১০:২০ পিএম  (ভিজিট : ৪৪)
ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। একটি সূত্র অনুযায়ী, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।

পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন যে, আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকটিতে সভাপতিত্ব করেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। সংবাদমাধ্যম আল জাজিরাও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।

এদিকে একটি সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা রোববার পাকিস্তানের স্থানীয় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পাকিস্তান  যুক্তরাষ্ট্র  ইরান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: