প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আলোচিত এক চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ। গণমাধ্যমে নিউজ। আর তা দেখার সঙ্গে সঙ্গে সরাসরি পদক্ষেপ নিলেন যুবদলের শীর্ষনেতৃত্ব। ঢাকার শ্যামলীতে

2026-04-11T23:14:59+00:00
2026-04-11T23:14:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:১৪ পিএম 
ডা. কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
আলোচিত এক চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ। গণমাধ্যমে নিউজ। আর তা দেখার সঙ্গে সঙ্গে সরাসরি পদক্ষেপ নিলেন যুবদলের শীর্ষনেতৃত্ব। ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠার পর গভীর রাতে সেখানে যান যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিকেডি ইউরোলজি হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন। স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য অধ্যাপক কামরুলের পরিচিতি রয়েছে। তার হাসপাতালে যুবদল পরিচয়ে স্থানীয় মঈন নামে এক ব্যক্তি ৫ লাখ টাকা দাবি করেছে বলে সন্ধ্যায় একটি গণমাধ্যমে ফেসবুক পেজে একটি সংবাদ প্রচারিত হয়। এরপর রাতেই যুবদল নেতারা শ্যামলীর ওই হাসপাতালে আসেন। তারা অধ্যাপক কামরুল ইসলামের কাছে ঘটনা জানতে চান, তাকে আশ্বস্ত করেন।

পরে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সময়ের আলোকে বলেন, আমি সংসদ অধিবেশন শেষ করে সরাসরি ঘটনাস্থলে চলে যাই। হাসপাতলের চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে র‌্যাবের দায়িত্বরত কর্মকর্তাদের আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। আর অভিযুক্ত ব্যক্তি আমাদের সংগঠনের কেউ নয়। বহু বছর আগে যুবদল করেছে। আমরা তাকে চিনি না। এরা আমাদের সংগঠনের নাম ভাঙ্গায়। যাহোক এর কঠিন ব্যবস্থা হবে।  

ওই ব্যক্তি কি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন কি না, জানতে চান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুন্না। এ সময় অধ্যাপক কামরুল বলেন, সে বলছে সে যুবদলের নেতা, কাউন্সিলর ইলেকশন করতে চায়। আমি বিষয়টা নিয়ে জিডি করছি, এখানকার নেতাদের জানাই। কিন্তু তার এত বিরাট প্রভাব যে কেউ কিছু করেনি।

পরে অধ্যাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার এখানে স্টাফ রাত তিন বেলা খাবার খায়, রোগীদেরও তিন বেলা খাবার দেওয়া হয়। আমি রোগীদের কাছ থেকে খাবারের বাড়তি কোনো বিল নেই না; ওটা বেড ভাড়ার মধ্যেই আমরা অ্যাডজাস্ট করে দেই। আমাদের রোগীদের বেশিরভাগই গ্রাম থেকে আসা, তাদের যে খাবারটা দিতে আমার হয়তো ২০০ টাকা খরচ হয়, সে খাবারটা বাইরে কিনে খেতে গেলে তাদের হাজার টাকা খরচ হতো। সেই চিন্তা থেকেই এটা করা। হাসপাতালের একটা ক্রয় কমিটি আছে, যারা সবচেয়ে কম দরে যার কাছে পান- তার কাছ থেকে কেনাকাটা করেন।


এদিকে শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক কামরুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার (১০ এপ্রিল) রাজনৈতিক পরিচয় দিয়ে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কামরুল ইসলাম  চাঁদাবাজি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: