৮ ব্যাংকে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সময়ের আলো ডেস্ক

চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটিরর অধীন আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার

2026-04-11T23:29:48+00:00
2026-04-11T23:29:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
৮ ব্যাংকে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:২৯ পিএম 
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
ব্যাংকার্স সিলেকশন কমিটিরর অধীন আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ ধাপে অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩ হাজার ২২৯ জন প্রার্থী ।

মৌখিক পরীক্ষা আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৪ মে ২০২৬ পর্যন্ত চলবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯৯৭টি শূন্যপদ পূরণ করা হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি

তারিখ : ১৮–৩০ এপ্রিল এবং ২–৪ মে, ২০২৬

সময় : প্রতিদিন সকাল ৮টা থেকে

কেন্দ্র : বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা  


প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

প্রয়োজনীয় দলিলের এক সেট সত্যায়িত ফটোকপি (A4 সাইজে) ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার আগে বোর্ডে জমা দিতে হবে।

চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) প্রদর্শন করতে হবে।

রিপোর্টিং সময় থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রার্থীরা রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময় জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।


/ইউএমএইচ




  বিষয়:   ব্যাংক  মৌখিক  পরীক্ষা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: