ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা এ বিষয়ে সতর্ক

2026-04-11T23:41:44+00:00
2026-04-11T23:45:24+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইসরায়েলি হামলায় বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪১ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১১:৪৫ পিএম
বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত। সংগৃহীত ছবি
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা এ বিষয়ে সতর্ক করে বলে, এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের ওপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে। 


 বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। 

একই সঙ্গে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে।         

/ইউএমএইচ       


  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  বাংলাদেশ  দীপালি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: