ট্রাম্পের সমর্থন না পাওয়ায় পিছু হটল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্য মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। সংশ্লিষ্ট চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন প্রত্যাহার করায়

2026-04-11T23:23:56+00:00
2026-04-11T23:23:56+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের সমর্থন না পাওয়ায় পিছু হটল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। সংশ্লিষ্ট চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন প্রত্যাহার করায় ব্রিটেন এ সিদ্ধান্ত নিয়েছে।

মরিশাসের উত্তর-পূর্বে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থান চাগোস দ্বীপপুঞ্জের। ৬০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত এ দ্বীপপুঞ্জকে ১৮১৪ সাল থেকে ব্রিটেন নিয়ন্ত্রণ করছে। তবে বহু বছরের আলোচনার পর গত বছরের মে মাসে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয় যুক্তরাজ্য। 

Advertisement
কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল জানুয়ারিতে প্রস্তাবিত হস্তান্তরকে ‘বড় বোকামি’ বলে আখ্যা দেন। ফলে তার এমন মন্তব্যের জের ধরে চুক্তিটি স্থগিত করে লন্ডন। 

ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগে চুক্তিটি অনুমোদন করার সময় নেই পার্লামেন্টের। এ ছাড়া চুক্তি কার্যকর করতে ওয়াশিংটনের কাছ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক ‘এক্সচেঞ্জ অব নোটস’ এখনো পায়নি লন্ডন বলেও জানান তারা। 


২০২০ সাল পর্যন্ত ব্রিটেনের পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করা সাইমন ম্যাকডোনাল্ড বলেছেন, চুক্তিটি স্থগিত করা ছাড়া ব্রিটেনের কোনো পথ ছিল না। যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যেই বৈরী অবস্থানে থাকেন, তখন নতুন করে লন্ডনকে ভাবতে হয়। 

১৯৬০-এর দশকে মরিশাস স্বাধীনতা পাওয়ার পরও চাগোস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রিটেন। তবে শুরু থেকেই এই দ্বীপমালার সার্বভৌমত্ব নিজেদের বলে দাবি করে আসছে মরিশাস। 

২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত মত দেয় যে, দ্বীপপুঞ্জটি মরিশাসকে ফিরিয়ে দেওয়া উচিত। একই সঙ্গে ব্রিটেনকে ওই অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘও।

এমতাবস্থায় চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিতে চুক্তি করেছে ব্রিটেন। তবে চুক্তিটির বিরোধিতা করেছে ব্রিটেনের বিরোধী কনজারভেটিভ পার্টি ও রিফর্ম ইউকে—দুদলই। 

তাদের দাবি, দ্বীপগুলোর সার্বভৌমত্ব ছেড়ে দিলে সেখানে বাড়বে চীন ও রাশিয়ার হস্তক্ষেপ। তারাই সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল ট্রাম্পকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর বলছে, ওয়াশিংটন ও পোর্ট লুইস—দুই পক্ষের সঙ্গেই অব্যাহত থাকবে আলোচনা। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া চাগোস চুক্তি আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 


/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাজ্য  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: