অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে

2026-04-12T08:35:26+00:00
2026-04-12T08:35:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ এএম 
আশা ভোঁসলে। সংগৃহীত ছবি
কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্ষীয়ান এই শিল্পীকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আশার। তার অবস্থা সংকটাপন্ন। 

চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের এই কিংবদন্তি সংগীতশিল্পীর। এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে তার চিকিৎসা চলছে।

এদিকে আশা ভোসলের নাতনি জানাই ভোঁসলে ইনস্টাগ্রামে লিখেছেন, আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।


ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল— বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   অসুস্থ  হাসপাতাল  আশা ভোঁসল  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: