মব কালচার থামাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। এতে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর

2026-04-12T10:01:10+00:00
2026-04-12T12:31:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
মব কালচার থামাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ১২.০৪.২০২৬ ১২:৩১ পিএম  (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। এতে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর নিহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

দলটির ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মনে করে, ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত। ‌মব-সহিংসতা করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছেন, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছেন। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এ হামলার উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িতদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এতে আরও বলা হয়, এ ধরনের মব-সহিংসতা স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির ছত্রছায়া দেখা গেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   মব  স্বরাষ্ট্রমন্ত্রী  ব্যর্থ  এনসিপি  বাংলাদেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: