রাজশাহীতে অ্যাপে মিলছে জ্বালানি তেল

রাজশাহী ব্যুরো

সারাদেশ

জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে

2026-04-12T13:46:17+00:00
2026-04-12T13:46:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে অ্যাপে মিলছে জ্বালানি তেল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৪৬ পিএম 
জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে অ্যাপ। ছবি : সময়ের আলো
জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মিলবে তেল।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর গুলগোফুর পেট্রোল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ।

নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের পয়েন্ট ম্যানদের কাছে স্মার্ট ডিভাইস থাকবে। যখন কোনো যানবাহন তেল নিতে আসবে, তখন পয়েন্টম্যান ওই যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করবেন। 


এই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তেলের অপচয় বা পাচার রোধ করা সম্ভব হবে। গ্রাহকরা পাম্পে যাওয়ার আগেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সেখানে তেল আছে কি না। সাধারণ গ্রাহকদের এই সেবা পেতে আলাদা কোনো নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না।

উদ্বোধনকালে শহিদুল ইসলাম বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করতে এবং সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচাতে আমরা এই প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছি। এর ফলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না এবং গ্রাহক হয়রানি বন্ধ হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীসহ পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজশাহী  অ্যাপ  জ্বালানি তেল  জেলা প্রশাসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: