যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ইচ্ছে নেই : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স

2026-04-12T15:02:35+00:00
2026-04-12T15:05:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ইচ্ছে নেই : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ইরান কোনো তাড়াহুড়ো করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক ওই আলোচনা শেষ করেছে তারা।


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য দুঃসংবাদ বলে মন্তব্য করেছেন। তবে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ভিন্ন মত প্রকাশ করে বলেছেন, এর চেয়েও খারাপ খবর হলো, এটি যুক্তরাষ্ট্রের জন্য।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেওয়া দশটি শর্ত মেনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিদল মধ্যরাতের দিকে ইসলামাবাদ ত্যাগ করেছে।

সময়েল আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  আলোচনা  ইরান যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: