‘পহেলা বৈশাখ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিএমপি জানিয়েছে, পহেলা বৈশাখ ঘিরে কোন শঙ্কা নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও

2026-04-12T17:02:22+00:00
2026-04-12T17:02:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘পহেলা বৈশাখ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৩০)
ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সংগৃহীত ছবি
ডিএমপি জানিয়েছে, পহেলা বৈশাখ ঘিরে কোন শঙ্কা নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও কে-৯ দ্বারা সুইপিং করবে। অনুষ্ঠানের নিরাপত্তায় হ্যান্ড মেটাল ও আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে। 

রোববার (১২ এপ্রিল) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। গুজব রোধে সামাজিক মাধ্যমে মনিটরিং থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থলে ধার্য পদার্থ বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ। রমনা পার্ক ভোর পাঁচটায় খোলা হবে। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠানে শেষ করতে হবে। শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। 


/ইউএমএইচ



  বিষয়:   পহেলা বৈশাখ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: