পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধি দল, কূটনীতি চালু থাকার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছেড়েছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও। ইসলামাবাদে কয়েক দফার নিবিড় আলোচনার পর রোববার সকালে তেহরানের উদ্দেশ্যে রওয়ানা হন

2026-04-12T17:29:21+00:00
2026-04-12T17:44:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধি দল, কূটনীতি চালু থাকার আশ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৫:৪৪ পিএম
ইরানের প্রতিনিধি দল। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছেড়েছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও। ইসলামাবাদে কয়েক দফার নিবিড় আলোচনার পর রোববার সকালে তেহরানের উদ্দেশ্যে রওয়ানা হন তারা।    

তবে আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও একে ‘কূটনীতির শেষ’ হিসেবে দেখতে নারাজ ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে জানা গেছে, আলোচনার স্থবিরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, স্বাভাবিকভাবেই, শুরু থেকে আমাদের এমন কোনো প্রত্যাশা ছিল না যে মাত্র একটি অধিবেশনেই আমরা কোনো চুক্তিতে পৌঁছে যাবো। কারও মনেই এমন ধারণা ছিল না।   


তিনি আরও বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। কূটনৈতিক ব্যবস্থা হলো জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের একটি হাতিয়ার। পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।  

এর আগে, ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি আলোচনার ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করে বলেন, দুঃসংবাদ হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। 

তিনি আরও বলেন, আমরা আমাদের ‘রেড লাইন’ স্পষ্ট করে দিয়েছি, কিন্তু ইরান আমেরিকান শর্তগুলো (বিশেষ করে পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়টি) মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 


/ইউএমএইচ





  বিষয়:   পাকিস্তান  ইরান  কূটনীতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: