হিলির অপহৃত মেহের আলী বগুড়া থেকে উদ্ধার

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কর্তৃক অপহৃত মেহের আলী (৭৩) নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া

2026-04-12T19:02:35+00:00
2026-04-12T19:02:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হিলির অপহৃত মেহের আলী বগুড়া থেকে উদ্ধার
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম 
উদ্ধার মেহের আলী। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কর্তৃক অপহৃত মেহের আলী (৭৩) নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার হয়েছে। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেনের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. সুজা মিয়া সহ পুলিশের একটি দল মেহেরকে উদ্ধার করেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে পুলিশি কার্যক্রম শেষে জবানবন্দির জন্য দিনাজপুর আদালতে পাঠায় পুলিশ।

মেহের আলীর বর্তমান স্ত্রী আনজুয়ারা বেগম বলেন, তিন মাস আগে মেহের আলীর সঙ্গে তার বিয়ে হয়। প্রথম স্ত্রী রোমাকে ৬-৭ বছর আগে তালাক দিয়েছে সেই কাগজ দেখে আমি বিয়ে করেছি। রোমা ও ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে এই বাড়িতে থাকে। প্রায় ১১ দিন আগে এরা তিন জন মিলে ষড়যন্ত্র করে আমার স্বামীকে গুম করে রাখে। এ জন্য আমি মামলা করি। 


পরে জানতে পারি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে আমার স্বামীকে রাখা হয়েছে। সেখানে গিয়ে তাকে না পেয়ে শুক্রবার ১০ এপ্রিল বাদ জুম্মা মানববন্ধন ও রাস্তা অবরোধ করি এলাকাবাসীকে নিয়ে। পরে ঘটনাস্থলে ওসি মো. জাকির হোসেন এসে বলেন ২৪ ঘণ্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করা হবে।

তার আশ্বাসে আমরা রাস্তা অবরোধ তুলে ফেলি। (১১ এপ্রিল) রাতে আমার স্বামীকে বগুড়া থেকে উদ্ধার করে পুলিশ। সম্পত্তির লোভে তাকে অপহরণ করে জোরপূর্বক মাদক নিরাময় কেন্দ্রে রেখে আসে অভিযুক্তরা। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ওসি মো. জাকির হোসেন মোবাইলফোনে বলেন, আনজুয়ারা তার স্বামী নিখোঁজ হয়েছে এই মর্মে হাকিমপুর থানায় মামলা করেন। তার প্রেক্ষিতে আমরা প্রথমে দিনাজপুর জেলায় খোঁজ নেই। পরে জানতে পারি অভিযুক্তরা জোর করে জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে রেখে আসছেন।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হিলি  অপহৃত  মেহের আলী  বগুড়া  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: